ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:12 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কেরেককাটা এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরিব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় দূর-দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্যসেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: হাসানউজ্জামান এ্যানী।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়।