ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য প্রকল্প পরিদর্শনে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার উন্নয়ন উপদেষ্টা

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 8:10 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় “জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও পরিবেশগত অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাঙছড়ি বৌদ্ধ বিহার ছাত্রবাস ফটকে আয়োজিত সভায় শৈলা চিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইআরআরডির বায়োডাইভারসিটি অ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, স্থানীয় কারবারি সুইচিং মংসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। কাপ্তাই-রাঙামাটি সদর যৌথ হাতি করিডোর জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সভাপতি অঞ্জলি চাকমা বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকী বন্যপ্রাণীর প্রজনন এলাকা সংরক্ষণের গুরুত্ব বিষয়ে অবহিত করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও স্থানীয় খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং ১৪টি পাড়া সম্মিলিতভাবে কাজ করা প্রকল্পটির ইতিবাচক দিক।
উল্লেখ্য, United Nations Development Programme-এর সহযোগিতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।