ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Sunday, March 15, 2026 - 8:36 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেপিএম এলাকায় অবস্থিত জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা আসর চম্পাকুঁড়ি খেলাঘর আসরের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকাল ৩ টায় চন্দ্রঘোনা ব্রিকফিল্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড আবাসিক এলাকার ১৫০ জন হতদরিদ্র, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে এ ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ শহিদুল্লাহ।
এ সময় তিনি বলেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করে খেলাঘর আসর কর্তৃপক্ষ কিছুটা হলেও যাতে এলাকার কিছু অসহায় মানুষের ঈদ আনন্দের সাথী হতে পারে। এ ধরনের উদ্যোগ আগামী দিনে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি এবং কেপিএমের হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। এ সময় গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।