ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৯:২৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 6:37 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ের ২২টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি অফিস হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালের নিকট হতে স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নির্বাচনী কাজে ব্যবহৃত ব্যালট পেপার, সিল, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাডসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নেন। এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশ, আনসার সদস্য এবং ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তন্মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন।
২২টি ভোটকেন্দ্রে ১০০টি পোলিং বুথে ২২ জন প্রিসাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।