ঢাকা | মার্চ ১, ২০২৬ - ৩:২৩ অপরাহ্ন

শিরোনাম

ওবায়দুল্লাহকে হত্যার পর ৭ খণ্ড করেছে দুর্বৃত্তরা, ৬ খন্ড উদ্ধার

  • আপডেট: Sunday, March 1, 2026 - 11:36 am

নিজস্ব প্রতিবেদক।। নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় দুর্বৃত্তরা। ইতোমধ্যে পুলিশ মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করেছে। বাকি একটি অংশ উদ্ধারের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরের দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে মরদেহের আরও একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যার পর মরদেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফেলে রাখা হয়। এর আগে, রাজধানীর বাইতুল মোকাররম, জাতীয় স্টেডিয়াম এলাকা এবং কমলাপুর রেলস্টেশন থেকে বিচ্ছিন্ন দুই পা ও দুই হাত উদ্ধার করা হয়। পরে রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয় মরদেহের মস্তক।