ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৭:১২ অপরাহ্ন

শিরোনাম

এক বছর পর দীঘিনালায় শুরু হচ্ছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:45 pm

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় এক বছর বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। তবে ২০২৫ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি। এক বছর বিরতির পর এবার পুনরায় মাঠে গড়াচ্ছে এই ফুটবল আয়োজন।

আয়োজক সূত্র জানায়, এবারের টুর্নামেন্টে দীঘিনালা উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন (এসইউপি, পিএসসি) বলেন, “অতীতের ধারাবাহিকতায় এবারও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। খেলাপ্রেমী সকল দর্শককে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানাই।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এই টুর্নামেন্ট উপজেলার ফুটবল অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।