উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে রোটারির ঈদ পুনর্মিলনী উদযাপন
চট্টগ্রাম প্রতিনিধি।।
রোটারি রিপসা টিমের উদ্যোগে গত ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রোটারি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ার রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশ রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান, বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট এডভাইজার পিডিজি আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর ও দৈনিক পূর্বকোণের সম্পাদক পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী এবং অতিথিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, রিপসা কোঅর্ডিনেটর পিপি মনিরুজ্জামান, পিপি আজিজুল হক, প্রেসিডেন্ট লুবনান আফরোজ (ডি-৬৪), স্পেশাল এইড পিপি ফেরদৌস আরা বেগম, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি কোঅর্ডিনেটর সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, সিপি ইব্রাহিম হাসান ও পিপি অ্যাডভোকেট সওকত আওয়াল চৌধুরী, রেজিস্ট্রেশন চেয়ার কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট রোকসানা ফারুক, প্রেসিডেন্ট তাহিয়া কবির, প্রেসিডেন্ট আসরাফুল ইসলাম, প্রেসিডেন্ট ডক্টর উজ্জ্বল কান্তি দাস। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান আরিফুল ইসলাম (চিটাগাং মেরিন সিটি) এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট তাহিয়া কবির, রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি। চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরে থেকে সর্বমোট ৪৩টি রোটারি ক্লাবের দুই শতাধিক সিনিয়র রোটারিয়ান, রিপসা টিমের সদস্য ও ক্লাব প্রেসিডেন্টসহ রোটারি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনী মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদকে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ করে এবং ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আত্ম-মানবতার কল্যাণে রোটারিয়ানরা সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকার অভিব্যক্তি প্রকাশ করে। এ বছর রোটারি বাংলাদেশ পোলিও নির্মূলে ১০ লক্ষ ডলার দান করে একটি উচ্চতর দৃষ্টান্ত স্থাপন করেছে। সারা বাংলাদেশের প্রতিটি জোনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকলের মাঝে আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে মনোনীত হন পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান।
সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফেলোশিপ ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










