ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১:৫৯ অপরাহ্ন

আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরাইল

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:39 am

আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনিরে জেরুজালেমে আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরাইল। সোমবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী কোনো কারণ ছাড়াই আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে আটক করেছে।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলি পদক্ষেপ সাম্প্রতিক সময়ে আরো কঠোর হয়েছে। সেখানে নিয়োজিত ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশ সীমিত করা এবং ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান তাণ্ডবের নানা পদক্ষেপের প্রেক্ষাপটেই এবার পবিত্র এই মসজিদের ইমামকে আটকের ঘটনা ঘটল।

মার্কিন যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি খামেনিরমার্কিন যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি খামেনির
অবশ্য আটক করার কয়েক ঘণ্টা আগে ইসরাইলি কর্তৃপক্ষ শায়খ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। প্রয়োজন হলে এ আদেশ নবায়ন করা হতে পারে বলেও জানানো হয়।

তবে শায়খ আল-আব্বাসি আটক হওয়ার আগে বলেন, তাকে নিষেধাজ্ঞার কারণ জানানো হয়নি। গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ এক বছরের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠে দায়িত্বে ফেরার পর এমন সিদ্ধান্ত তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

এদিকে রমজান উপলক্ষে যখন আল-আকসা মসজিদে লাখো ফিলিস্তিনি মুসল্লি সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় এসব বিধিনিষেধ জোরদার করা হলো।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড