অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
জ্যেষ্ঠ প্রতিবেদক।। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি।
শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।’
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।
একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন।











