ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম

  • আপডেট: Monday, April 20, 2026 - 6:47 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় হাসপাতালটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা. আহমদ হোসেন (৫০) অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে তার বর্তমান বাসায় ফেরার পথে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এতে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।