সারাদেশ
শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি।। শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার এএসআই মো. শাহিনুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এএসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত. শামসুল হক মাস্টার। গত ৫ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।











