ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লংগদু জোনের সহায়তায় দুই শিক্ষার্থীর ভর্তির সম্পন্ন

লংগদু(রাঙ্গামাটি) প্রতিনিধি।

রাঙ্গামাটির লংগদু উপজেলার দুজন পাহাড়ী শিক্ষার্থীকে ফরম ফিলাপের জন্য আর্থিক অনুদান দিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোন।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি সার্বিক নির্দেশনায় লেঃ তাওসীফ অসহায় দরিদ্র ও গরিব পরিবারের ২ জন মেধাবী পাহাড়ি ছাত্রীর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য অনুদান প্রদান করেন।

অসহায় পরিবারদ্বয় বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন কমান্ডারের এমন মানবিক আর্থিক সহায়তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করে।ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন। এধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত