ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ২:০১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পাকুয়াখালী গণকবর পরিষ্কার করলো পিসিসিপি

রাঙামাটি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ পাকুয়াখালী গণহত্যার রক্তাক্ত স্মৃতি বহন করে চলেছে লংগদু উপজেলা পরিষদের পাশে থাকা ৩৫ জন কাঠুরিয়ার গণকবর। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর শান্তিবাহিনীর হাতে নিহত হয়েছিলেন এই নিরীহ কাঠুরিয়ারা। সেই নৃশংস হত্যাকাণ্ড আজও মানবতার বিরুদ্ধে অপরাধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

আগামী ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবসকে সামনে রেখে গণকবরটি পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পিসিসিপি লংগদু উপজেলা শাখার উদ্যোগে গণকবরের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজমের দিক নির্দেশনায় লংগদু উপজেলা শাখার নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, মাইনি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিসিসিপি’র এই মহতী উদ্যোগকে লংগদুর সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত