ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ১:৫০ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল গ্রামীণ কল্যাণ

আদালত প্রতিবেদক।। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।

হাইকোর্টের দেওয়া রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের আইনজীবীর পক্ষ থেকে এই আবেদন জমা দেওয়া হয়।

এর আগে গত ১০ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেওয়া ওই রায়ে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারির নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্ট তাদের রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন, ৫টি অর্থ বছরের জন্য এনবিআরের দাবি করা এই কর ফাঁকি দেওয়ার বিষয়টি একটি ধ্রুপদী নজির। আদালত স্পষ্ট জানান, গ্রামীণ টেলিকমের নামে যে উৎসে কর জমা দেওয়া হয়েছিল, তার চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না।

এর আগে এনবিআরের কর দাবির বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল গ্রামীণ কল্যাণ। তবে দীর্ঘ শুনানি শেষে গত ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির দায়ের করা রিট আবেদনটি খারিজ করে রায় দেন উচ্চ আদালত।

সম্পর্কিত