ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

নয় দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট।। নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর)  তিনি ঢাকা ছাড়েন। আজ রোববার (৪ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক সম্মেলন ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। পাশাপাশি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

এই সফরে উভয় দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা রয়েছে, যা বাংলাদেশের সঙ্গে দেশগুলোর প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সম্পর্কিত