ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

১৫ দিনে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার এমপি নুরুল আমিনের

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:41 pm

মিরসরাই প্রতিনিধি।।
১৫ দিনে মাদক ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেছেন নুরুল আমিন। চট্টগ্রামের মিরসরাইকে ১৫ দিনের মধ্যে মাদক ও চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন তিনি। সোমবার বারৈয়ারহাটে তাঁর নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নুরুল আমিন বলেন, “নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। দলের পরিচয় ভুলে গিয়ে জনগণের প্রকৃত সেবক হিসেবে সবাইকে প্রশাসনের সঙ্গে একযোগে মাদক ও চাঁদাবাজমুক্ত মিরসরাই গড়তে সহায়তা করতে হবে। মিরসরাই উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামকেও আমরা মাদক ও চাঁদাবাজমুক্ত করব।”
তিনি আরও বলেন, “পুলিশ যদি সৎ থাকে এবং মিডিয়া যদি প্রকৃত সত্য তুলে ধরে, অপরাধ স্বাভাবিকভাবেই কমে যাবে। আমি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মিরসরাই গড়ার অঙ্গীকার করে জনগণের বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছি। অপরাধীরা হয়তো অপরাধ ছাড়বে, না হয় জনপদ ছাড়বে। বিকল্প কোনো পথ নেই।”
তাঁর এ বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।