ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

শিরোনাম

সাজেক থেকে বংগলতলী-দুর্গম পাহাড়ে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন ৫৪ বিজিবি অধিনায়ক

  • আপডেট: Sunday, February 8, 2026 - 6:46 pm

মো. আল আমিন, দীঘিনালা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সাজেক ও বংগলতলী ইউনিয়নের আওতাধীন মোট ছয়টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে অধিনায়ক সংশ্লিষ্ট এলাকার ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বিজিবি সূত্র জানায়, দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।