ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ৯:২১ অপরাহ্ন

শিরোনাম

সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল সেনাবাহিনী

  • আপডেট: Sunday, April 5, 2026 - 4:56 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঘুরতে এসে হারানো একটি দামী মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে এক পর্যটকের Samsung S23 Ultra মোবাইল ফোনটি ভ্রমণের পথে হারিয়ে যায়। পরে বিষয়টি সেনাবাহিনীর বাঘাইহাট জোনকে অবহিত করা হলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরে আজ ৫ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

প্রায় এক লক্ষ টাকা মূল্যের এই মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঘাইহাট জোনের দ্রুত ও আন্তরিক উদ্যোগ তাকে মুগ্ধ করেছে।

এ ধরনের মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ড পার্বত্য এলাকায় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকারই প্রতিফলন।