ঢাকা | এপ্রিল ৩, ২০২৬ - ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম

সবজির বাজার চড়া, বেড়েছে চাল-মুরগির দামও

  • আপডেট: Friday, April 3, 2026 - 11:01 am

নিজস্ব প্রতিবেদক।। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি ও চালের দাম। বাড়তি সবজির দামও। আজ শুক্রবার সকালে এমন চিত্র দেখা গেছে।

কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়, ৩০-৫০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা।

সরবরাহ সংকটের অভিযোগ তুলে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৫-৭ টাকা। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

বাড়তি সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে ৭০-১০০ টাকায়। প্রতি কেজি পটল ৮০ টাকা, মরিচ ১২০, উচ্ছে ১০০, বরবটি ১০০, ঢ়েরস ৮০ টাকা, লেবু প্রতি হালি ৫০-৬০, টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে।