ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 7:29 pm

মিরসরাই প্রতিনিধি।
কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর নুরুল আমিনকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য নুরুল আমিনের গাড়িচালক মনির হোসেন জানান, বিকেলে এমপিকে নিয়ে কুমিল্লা থেকে মিরসরাই যাচ্ছিলাম। মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি ও আমি আহত হয়েছি।
কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। মুখে, কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন।
এদিকে সংসদ সদস্যের দুর্ঘটনার খবর শুনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।