ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৫২ অপরাহ্ন

সংসদ ভবনের ৯ম তলায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 1:16 pm

নিজস্ব প্রতিবেদক।। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর পরবর্তী গঠনমূলক ভূমিকা ও কৌশল নির্ধারণ নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী সংস্কার এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে কীভাবে আরও জোরালো ভূমিকা রাখা যায়, তা নিয়ে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ডা. শফিকুর রহমান।

এছাড়া আসন্ন সংসদ অধিবেশনে বিরোধীদলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপসহ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।