ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

  • আপডেট: Monday, November 17, 2025 - 4:09 pm

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন এবং কুকুরের উৎপাতের বিষয়ে একাধিকবার সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কারণে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ ইসমাইল ইমন।

আবাসিক বাসা-বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিনের কারণে এলাকার পরিবেশ দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র এলাকা পরিদর্শন শেষে, চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি বাস্তবায়নে এলাকার পরিবেশ ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতি দ্রুত ডাস্টবিন সরানোর নির্দেশনা দেন। মেয়র ও চসিক পরিচ্ছন্নতা বিভাগের নির্দেশনা অমান্য করে আবারও উক্ত স্থানে ময়লা ফেলায় বিষয়টি স্থানীয় বাসিন্দারা চসিক কর্তৃপক্ষের নজরে আনেন।

এরই ধারাবাহিকতায়
১৬ নভেম্বর, রবিবার চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসলে এই বিষয়ে ভিডিও ধারণ করলে গণমাধ্যম কর্মী, দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় ব্যবহার করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। এমনকি উপস্থিত চসিক কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের সাথে উগ্রভাবে তর্কে লিপ্ত হন ওই ব্যক্তি।

বাকলিয়া থানা সূত্রে জানা যায়, আসাদ উল্লাহর বিরুদ্ধে বাকলিয়া থানায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার মামলা রয়েছে, মামলা নং ৪৩.১০.১৯।

এই বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।