ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি অর্জন করলো ফারিয়া ফারজানা সুপ্তি

  • আপডেট: Sunday, March 1, 2026 - 8:43 pm

রাঙামাটি কাপ্তাই।। কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও মিসেস হালিমা কবিরের একমাত্র কন্যা ফারিয়া ফারজানা সুপ্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায় “এ” গ্রেডে সফল হয়েছেন।
রোববার সারাদেশের মতো কাপ্তাই উপজেলাতেও এ ফলাফল প্রকাশ করা হয়। কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারিয়া ফারজানা সুপ্তি ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
কাপ্তাই উপজেলায় এই স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায় মোট ৩৫জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ১৮ জন “এ” গ্রেডে এবং ১৭ জন সাধারণ গ্রেডে সাফল্য অর্জন করেছেন।