লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের লামা উপজেলার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন লামা রিপোর্টার্স ক্লাব–এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি লামা পৌরসভার তংথমাং রিসোর্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির হোসেন, জনাব আবু তাহের মিয়া, সিনিয়র সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, লামা থানার অফিসার ইনচার্জ, লামা উপজেলা তথ্য কর্মকর্তা, ডিএসবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
এছাড়াও লামা, আলীকদম ও আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ, লামা সাংবাদিক ফোরাম, লামা সাংবাদিক ইউনিটি, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সমাজের উন্নয়ন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে ইফতার করেন।











