ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ৫:২৯ অপরাহ্ন

শিরোনাম

লামায় ১০৮ পিস ইয়াবাসহ বিএনপি নেতা জহির আটক

  • আপডেট: Monday, March 9, 2026 - 3:15 pm

 

লামা (বান্দরবান) সংবাদদাতা।।

 

লামা পৌর শহরে পুলিশ অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জিসাস সভাপতি মোঃ জহিরুল ইসলাম (৩৮)কে আটক করেছেন।

 

রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে লামা পৌরসভার মাছ বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌর শহরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাইস্কুল সড়কের পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় তল্লাশি করে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়।

 

ধৃত জহিরুল ইসলাম পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ আরব আলীর পুত্র।

লামা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ে কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাকে বানাদরবান জেলে প্রেরণ করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, লামা উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

 

স্থানীয় একটি সূত্রমতে ৫ আগস্টের পর লামায় একটি রাজনৈতিক দলের সাংগঠনিক পরিচয় দেয়া কিছু টোকাই শ্রেণির পাতিনেতা ইয়াবা কারবার, চুরিসহ অন্যান্য অপারাধমূলক কাজে বেপরোয়া হয়ে উঠেছে। এদের লাগাম টেনে ধরবে কে?; এমন প্রশ্ন শান্তিপ্রিয় নাগরিকদের।