ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ৮:৪১ অপরাহ্ন

শিরোনাম

লংগদু জোনের মানবিক উদ্যোগে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্বোধন

  • আপডেট: Monday, March 30, 2026 - 7:05 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় লংগদু জোনের তত্ত্বাবধানে স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন, জেডএসও, আনুষ্ঠানিকভাবে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন।
ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে মেজর আল জাকারিয়া জন উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম, আটরকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয়মিত্র চাকমা সহ অত্র এলাকার সাধারণ মানুষ ও উপকারভোগীরা।