রুপনগর থানার বিশেষ অভিযানে মাদক অপহরণ চুরি পরোয়ানা-এজাহারভুক্ত আসামিসহ ১৩জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, অপহরণ, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মো. ফারুক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি জান্নাতি (২২), চুরি মামলার সন্দেহভাজন মো. রাজু (৩৬) এবং পৃথক জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানে আরও সাতজনকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্বাধীন মিয়া (১৯), কাউসার আলী (২০), ফারুক (৪৫), সাদিকুল (২৮), মেহেদী হাসান (২০), শাকিব (১৮) ও ছোটন মাহমুদ (১৮)।











