রাজস্থলীতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
মোঃ সুমন খান, রাজস্থলী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সর্বস্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ রাজস্থলী থানার পক্ষ থেকে পরিদর্শক হাফিজ আহম্মদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা এবং দলের বিভিন্ন নেতাকর্মীরা।
অপরদিকে নানা সামাজিক সংগঠনও একুশের প্রথম প্রহরে রাজস্থলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর শহীদ দিবস পালন উপলক্ষে চিত্র অঙ্কন ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা











