ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ২:৪৯ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত দুইজন 

  • আপডেট: Sunday, March 15, 2026 - 10:34 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর খিলক্ষেতে বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ রোববার (১৫ মার্চ) বিকালে খিলক্ষেত এলাকার খাঁ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।