ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

রাইখালীর কারিগর পাড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নিহত

  • আপডেট: Monday, March 9, 2026 - 8:53 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ট্রাক চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। নিহত চালকের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে।
আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের।
ওসি আরও জানান, ঢাকা থেকে আগত টাইলস ও ঔষধ বোঝাই করা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন ১৭-৭১৫৫) বান্দরবান যাওয়ার পথে কারিগর পাড়া পাহাড়ি উঁচু রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই চালক নিহত হন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানান।