ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

রমজান উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেন বাঘাইছড়ি পৌরসভা

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 7:03 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভাধীন উপজেলা সদর ও চৌমুহনী মার্কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতার আবর্জনা ও ময়লার স্তুপ অপসারণ করেছে বাঘাইছড়ি পৌরসভা।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। সদর ও চৌমুহনীতে লোকসমাগম বেশি থাকায় ময়লার স্তুপ দৃশ্যমান থাকে। বাঘাইছড়ি পৌর প্রশাসক আমেনা মার্জান ও পৌর কর্তৃপক্ষ জানান, জনগণের সুবিধার্থে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ময়লা-আবর্জনা পরিষ্কারের বিষয়ে আমরা সবসময় বদ্ধপরিকর।
পৌর প্রশাসক আমেনা মার্জানের দিকনির্দেশনায় পৌরসভার প্রাণকেন্দ্র চৌমুহনী ও সদরের ব্যবসায়ী, পথচারী এবং জনসাধারণের সুবিধার্থে আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ও জাতীয় নির্বাচন-পরবর্তী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
পৌরসভার কর্মকর্তা আহম্মদ আলী, সোলাইমান মাসুম, আশিকুর রহমানের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে পরিচ্ছন্নতা কর্মীরা আবর্জনা সরানোর বিষয়টি জনমনে সন্তুষ্টির সম্ভার সৃষ্টি করেছে। তারা জানান, এটি হঠাৎ কোনো কার্যক্রম নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিয়মিতহারে ময়লা অপসারণসহ পৌরবাসীকে নানাবিধ সেবা প্রদানে বাঘাইছড়ি পৌরসভা দায়িত্ববদ্ধ।
ব্যবসায়ী নাছির আলী জানান, পৌরসভার অন্যান্য সেবাসমূহের মতো পরিষ্কার ও দৃষ্টিনন্দন পরিবেশ ব্যবসায়ী এবং সকল পৌরবাসীর আকাঙ্ক্ষা। আমরা সকলেই পরিষ্কার, নিরাপদ ও পৌরসভার নিয়মিত সেবাগুলো সবসময়ই দাবি করি।