ঢাকা | ফেব্রুয়ারী ১৩, ২০২৬ - ৯:০২ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে বিএনপির বিজয়ী প্রার্থীকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

  • আপডেট: Friday, February 13, 2026 - 6:58 pm

মিরসরাই প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ছাইফুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ৮১ হাজার ২২৭ ভোট দিয়েছেন এবং ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করেছেন। আমি নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তাঁর নেতৃত্বে মিরসরাইবাসী শান্তি ও স্বস্তির পথে এগিয়ে যাবে। আলোকিত মিরসরাই গঠনে যদি তিনি কোনো পদক্ষেপ নেন, আমি তাতে সর্বাত্মক সহায়তা করব। আমি অতীতের মতো একজন আইনজীবী হিসেবে সবার পাশে থাকব। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মিরসরাইবাসীর প্রতি রহম করুন।’
চট্টগ্রাম-১ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এক লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী পেয়েছেন দুই হাজার ৬৪ ভোট।