ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্নার কূপ থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, March 19, 2026 - 7:52 pm

মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্নার কূপ থেকে (১৯ মার্চ) বৃহস্পতিবার অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ।
স্থানীয় লোকজন জানান, নাপিত্তাছড়া ঝর্নার কূপের পানিতে ভেসে উঠে এক যুবকের মরদেহ। সাথে সাথে আমরা মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝর্নার কূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মিরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার সাব-ইন্সপেক্টর মো: আব্দুল্লা আল ফারুক বলেন, আজ দুপুরে নাপিত্তাছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে এখনো পরিচয় সনাক্ত করা যায়নি, সনাক্তের প্রক্রিয়া চলতেছে।