মিরপুর রুপনগর এলাকায় বিশেষ অভিযানে আটজন আটক
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা মহানগরীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক অপরাধে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে রূপনগর থানার মামলা নং–০৬, তারিখ ১০ মার্চ ২০২৬, দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় এজাহারনামীয় আসামি মো. মশিয়ার রহমান ওরফে সুমন (২৭) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া তদন্তাধীন রূপনগর থানার মামলা নং–০৫, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫, দণ্ডবিধি ৩৭৯ ধারার সন্দেহভাজন আসামি মো. কাওছার মাইকেল (২৫) কে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে মো. শামীম মোল্লা (৩৬) সহ আইনের সংঘাতে জড়িত পাঁচ শিশুকেও আটক করা হয়েছে। তারা হলো— মো. সিয়াম (১৭), মো. জাহিদুল ইসলাম (১৭), মো. শুভ ইসলাম (১৭), রাশেদ ইসলাম (১৭) ও আশিক ইসলাম (১৬)।











