ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির আট বছরের শিশু নিহত

  • আপডেট: Friday, March 13, 2026 - 7:05 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহত রাফি মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি ট্রাক (চট্ট মেট্টো-ন – ১২-০৫৫৮)। এমন সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক শিশু রাফির সাথে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় রাফি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।