ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৬ - ৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা

  • আপডেট: Saturday, February 21, 2026 - 7:38 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।।
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
জেলা শাখার সাবেক আহ্বায়ক এম এ বাসার বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ভিত্তি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্যা পদপ্রার্থী এম এ বাসার, চাই সু মারমা, মোহাম্মদ তারেক হোসাইন, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, উথোয়াইচিং মারমা, সুইসাবাই মারমা, উখ্যাই মং মারমাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।