ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৩:১৭ অপরাহ্ন

শিরোনাম

ভারতে বাস-লরির সংঘর্ষে আগুন, নিহত ১৩

  • আপডেট: Thursday, March 26, 2026 - 1:10 pm

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে প্রাণ হারিয়েছে ১৩ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তেলেঙ্গানা থেকে নেল্লোরের উদ্দেশে যাত্রা করেছিল যাত্রীবাহী একটি বাস। এ সময় একটি টিপার লরির সাথে সংঘর্ষে জড়ালে আগুন ধরে যায় বাসে। কয়েকজন যাত্রী জীবন্ত পুড়ে মারা যান বলে কর্মকর্তারা জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান আটজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।

এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। ধারণা করা হচ্ছে, বাসচালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে সংঘর্ষে জড়ায় যান দুটি।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

তথ্যসূত্র: দ্য হিন্দু, এনডিটিভি