ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

  • আপডেট: Friday, February 20, 2026 - 12:05 am

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জাতীয় পরিচয়পত্র ঘেঁটে তার ঠিকানা চিহিৃত করা হয়। জানা যায়, ঢাকার শাজাহানপুর এলাকার শান্তিবাগ বাজারের পাশে তার বাসা। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে খবর পেয়ে আমরা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্যত্র কোন জায়গা থেকে নারীটিকে হত্যা করে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

মৃত্যুর রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।