বিজয়ের ৫৪ বছরে পদার্পণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা ও দোয়ার আয়োজন
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
৫৪ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধায় উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা কবীর আহাম্মদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের টিম সদস্য মাওলানা আফসার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেয়ামত উল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আফসার হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি ডাঃ সরদার আব্দুর রহিম।
বক্তারা ১৯৭১ সালের যুদ্ধে শাহাদাত বরণকারী সকল মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় অনুষ্ঠানে এবং সম্প্রতি হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।











