বান্দরবান পৌর এলাকায় পিসিএনপি’র কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বান্দরবান প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৫০০ কর্মীর মাঝে শাড়ি কাপড়, লুঙ্গি ও ঈদ শুভেচ্ছা হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের কর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করা পিসিএনপি’র দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বান্দরবান জেলা পিসিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।











