বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সাচিং প্রু জেরী
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। (০৩ মার্চ ২০২৬) তিনি বান্দরবান সদরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া বসতঘর ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “অগ্নিকাণ্ডে যেসব পরিবার সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এক বাসিন্দা বলেন, “আগুনে আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। হঠাৎ করে আমরা দিশেহারা হয়ে পড়ি। এমপি সাহেব এসে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং সহায়তা দিয়েছেন। এতে আমরা কিছুটা হলেও সাহস পেয়েছি।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানে সংঘটিত অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর পুড়ে যায় এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে।











