ঢাকা | মার্চ ২৪, ২০২৬ - ১০:০৬ অপরাহ্ন

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চেক পোস্টে তল্লাশি

  • আপডেট: Tuesday, March 24, 2026 - 8:22 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।

আজ ২৪ মার্চ সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশক্রমে দায়িত্বপূর্ণ এলাকার ১নং জিপি গেইট সংলগ্ন চেক পোস্ট ও বিভিন্ন চেক পোস্টে এই কার্যক্রম চলে।

এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী জানান, জ্বালানি তেল এবং মাদক, অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী পাচার রোধে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।