ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ২:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়ি জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 7:04 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ৬৭ পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার, ১৭ মার্চ বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতের অফিসে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রহমতুল্লাহ বলেন, “ঈদের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবসার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের টিম সদস্য আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান আলী, পৌর সভাপতি নেয়ামত উল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও উপকারভোগীরা।

উপকারভোগীরা বলেন, এ ধরনের কার্যক্রম সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।