ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 6:08 pm

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. ছোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎তারা আরও বলেন, উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বাহিনীর সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।