বাঘাইছড়িতে দীপেন দেওয়ানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
বাঘাইছড়ি প্রতিনিধি।
২৯৯নং রাঙামাটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ানকে শুভেচ্ছা জানিয়ে বাঘাইছড়িতে আনন্দ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি ইউসুফ আলি, পৌর শ্রমিক দলের ইয়াছিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, পৌর তাঁতীদল সভাপতি খিজির আহমেদ, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আব্দুল মান্নান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।











