ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে ছয় কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

  • আপডেট: Monday, February 9, 2026 - 7:14 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম ৬টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান জানান, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদা লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসমূহে আকাশপথ ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলার ৩৯টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৬টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে বিমানবাহিনীর ২টি হেলিকপ্টার। এতে সার্বিক সহযোগিতা করছেন ২৭ বিজিবি মারিশ্যা জোন।
ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে যাতায়াত করতে হয়।