ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ৬:১৬ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে আদা, পেঁয়াজ ও রসুন চাষে লাভের মুখ দেখছে কৃষকরা

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 4:51 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বরাদম এলাকায় কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার ২ মার্চ বিকেলে আয়োজিত এই মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম জানান, বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবার ১৯০ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, ১২ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৩ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। এছাড়াও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, রুপকারী ইউনিয়ন ব্লক সুপারভাইজার স্বপন চাকমা সহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কারিগরি আলোচনা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ, রসুন, আদা চাষের উপকরণ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসময় কৃষক-কৃষাণীরা জানান, সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরও অধিক আদা, পেঁয়াজ, রসুন এবং দেশীয় নানাজাতের মসলা উৎপাদন সম্ভব হবে।