ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজের ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 6:16 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুর ১২টার দিকে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারের মধ্য থেকে লাশ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন, রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে ও নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। এরা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।

ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠে।
স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের সুকানি না দেখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

পটুয়াখালী ফায়ার ষ্টেশনের টিম লিডার মজিবর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে শুরু করে ফায়ার সার্ভিসর ডুবুর দল। কয়েক ঘন্টা পর দুপুর ১২টার দিকে তারা ট্রলারটি চিহ্নত করে ট্রলারের মধ্য থেকে লাশ দুটি উদ্ধার করেন।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।