ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১০:১১ অপরাহ্ন

বাউফলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 8:45 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ।

বুধবার দুপুরে কনকদিয়া বাজার ব্রিজের ঢালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, আমাদের মাননীয় এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ মহোদয় ৬০ দিনে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। আমরা সহযোগিতা না করলে তার একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আমরা যার যার জায়গা থেকে মাদক নির্মূলে ভুমিকা রাখবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী। আর মানববন্ধনে সভাপতিত্ব করেন কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল করিম, কনকদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আকন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খলিলুর রহমান, কনকদিয়া বাজার জামে মসজিদের সেক্রেটারি তোফাজ্জেল হোসেন, ছাত্রদল নেতা টিপু, ইমরানসহ অনেকে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।