ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য ড. মাসুদ

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 4:55 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগ বাউফলে ৭০০ অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের মাধ্যমে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ।

আজ বুধবার দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি পাওয়া কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।

নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, “বয়স হয়েছে, আয়-রোজগার নেই। এই শাড়ি উপহার পেয়ে খুব খুশি হয়েছি।”

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, “ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেওয়া হচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, “ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।”

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে ফ্যসিস্ট আওয়ামীলীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো। কিন্তু বর্তমানে উপহার প্রদানের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।